ফল খাওয়ার সঠিক সময় কখন?
খালি পেটে জল আর ভরা পেটে ফল— এই বিশ্বাস প্রচলিত থাকলেও, আধুনিক গবেষণা বলছে যে, ফলের পুষ্টিগুণ শরীরের কাজে লাগানোর জন্য সঠিক সময়ে ফল খাওয়াটা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে ফল খেলে তবেই তার মধ্যে থাকা ভিটামিন, প্রোটিন, ও খনিজগুলি সঠিকভাবে শরীরের কাজে লাগবে। কখন ফল খেলে তা শরীরের জন্য সবচেয়ে উপকারী হবে?
- সকালে ঘুম থেকে ওঠার পর
সকালে ঘুম থেকে ওঠার পরে ফল খাওয়া সবচেয়ে উপকারী। তবে খালি পেটে ফল খেলে অনেকে অস্বস্তি বোধ করতে পারেন। তাই মুখ ধুয়ে, পানি খেয়ে, তার কিছুক্ষণ পরে ফল খেলে অস্বস্তি লাগে না। ঘুম থেকে উঠেই ফল খেলে তা সহজে হজম হয়ে যায় এবং ফলে থাকা ভিটামিন ও এনজাইমগুলি সঠিকভাবে কাজ করতে পারে। - দুটো খাবারের মাঝের সময়ে
সকালের নাস্তা ও দুপুরের খাবারের মাঝখানে ফল খাওয়ার অভ্যাস খুবই উপকারী। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে যদি ক্ষুধা লাগে, তাহলে ফল খেলে তা হজম প্রক্রিয়াকে উন্নত করে। প্লেট ভর্তি ফলের সঙ্গে বাদাম ও শস্যদানা খেলে সকালের নাস্তার জন্যও ভালো হয়। [প্রিমিয়াম কোয়ালিটির ফল ক্রয় করতে ভিজিট করুন Fruitlandbd - শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তি পেতে হলে উচ্চ ক্যালরির খাবার প্রয়োজন, কিন্তু জিমের প্রশিক্ষকরা জিমের আগে বা পরে তেমন খাবার খেতে বারণ করেন। এই সময়ে ফল খাওয়া শরীরের জন্য অনেক উপকারী।
কখন ফল খাওয়া শরীরের জন্য খারাপ হতে পারে?
- রাতে ঘুমাতে যাওয়ার আগে
ঘুমের আগে ফল খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। - সময় বাঁচানোর জন্য যদি খাবারের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস থাকে, তা হলে তা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। ফলে ফলের পুষ্টিগুণ শরীর সঠিকভাবে গ্রহণ করতে পারে না। তাই খাবারের এক ঘণ্টা আগে বা পরে ফল খাওয়াই ভালো।
- বিকেলে চা বা কফি খেতে খেতে ফল খাওয়ার অভ্যাস অনেকেই আছে, কিন্তু জানেন কী এটি ক্ষতিকর। চা বা কফির সঙ্গে ফল খেলে তা অস্বস্তির কারণও হতে পারে।
ফল খাওয়ার সঠিক নিয়ম মেনে চললে অনেক রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। তাই আসুন ফল খাওয়ার সঠিক নিয়ম মেনে চলি এবং নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলি।


